ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন শামীম কায়সার লিংকন
নতুন মন্ত্রিসভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে তিনি ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে শপথ পড়ান।
এর আগে মন্ত্রিসভা সম্প্রসারণের অংশ হিসেবে শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার বিষয়টি আলোচনায় ছিল। বর্তমানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)। এতদিন এ মন্ত্রণালয়ে কোনো প্রতিমন্ত্রী ছিলেন না।
আরও পড়ুননতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথের মধ্য দিয়ে সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1787328516.jpg)


_medium_1787323172.jpg)
_medium_1787322850.jpg)

