ভিডিও শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২১ আগস্ট, ২০২৬ ১১:৫৭ পিএম

রিজভী বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল

রিজভী বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী আহমেদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব পদে মনোনীত করায় আনন্দ ও উচ্ছ্বাসে মেতেছে কুড়িগ্রাম জেলা। দলীয় প্রধান ও শীর্ষ নেতৃত্বের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজপথে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।

এসময় উত্তরবঙ্গের কৃতি সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। গতকাল বৃহস্পতিবার দলীয় সিদ্ধান্ত প্রকাশের পরপরই উল্লাসে ফেটে পড়েন স্থানীয় নেতাকর্মীরা। পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের দোয়েল চত্বরে এক পথসমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমুখ।

আরও পড়ুন

আনন্দ মিছিল ও পথসমাবেশে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।‎

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিজভী বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল

বগুড়ার সোনাতলায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ভারত সফর হতে পারে, তবে হতে হবে সমমর্যাদা ও সমতার ভিত্তিতে : ডা. শফিকুর রহমান

নীলফামারীর কিশোরগঞ্জে এসিল্যান্ডের ওপর বালুদস্যুদের হামলা, অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা ও টাকা উদ্ধার গ্রেফতার ১

বছর পেরোলেও গাইবান্ধার পলাশবাড়ীতে ২ হাজার ভুয়া জন্মনিবন্ধনের সুরাহা হয়নি