ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ০৩:০১ এএম

কাশিয়ানীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

কাশিয়ানীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশিয়ানীতে শ্বশুরবাড়িতে স্ত্রীকে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামীকে ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আল আমিন ব্যাপারী (৩৭) ফরিদপুর জেলার কোতোয়ালী থানার রঘুনন্দপুর এলাকার বাসিন্দা।  নিহত বর্না খানম (২৮) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ধানকোড়া দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। প্রায় ১৪ বছর আগে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আল আমিন প্রায়ই স্ত্রীকে গালিগালাজ ও মারধর করতেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশের তথ্যমতে, গত ৪ জুলাই বনমা খানম স্বামী ও সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন।

গতকাল সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে আল আমিন স্ত্রীকে ডেকে বাড়ির পেছনের পুকুরপাড়ে নিয়ে যান। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করে মরদেহ পুকুরের পাশে ফেলে রেখে পালিয়ে যান।

পালিয়ে যাওয়ার সময় আসামিকে গামছা, লুঙ্গি ও গেঞ্জি হাতে দৌড়ে যেতে দেখে তাদের ছেলে চিৎকার করলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। পরে পুকুরপাড়ে গলায় ওড়না পেঁচানো অবস্থায় বর্না খানমের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন

এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পরপরই অভিযান চালিয়ে মাত্র ১২ ঘণ্টার মধ্যে ফরিদপুরের কোতোয়ালী থানা এলাকা থেকে প্রধান আসামি আল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ।

আজ মঙ্গলবার (৭ জুলাই) তাকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান হত্যাকাণ্ডের ঘটনা ও অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরএফএল গ্রুপে ম্যানেজার নিয়োগ, ৪ জেলায় কাজের সুযোগ

বিয়েতে খাসির বদলে মুরগি, দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধা আয়েশা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে সময় লাগবে: হুইপ জি কে গউছ

হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

পাহাড় ধস: প্রকৃতির সতর্কবার্তা, আমরা কতটা প্রস্তুত