ভিডিও মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ০৪:০০ এএম

স্থানীয় সরকার নির্বাচনে বিধিমালা চূড়ান্তে নির্দেশ সিইসির

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়কে দ্রুত নির্বাচনি আচরণবিধি ও নির্বাচন বিধিমালা চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ তথ্য নিশ্চিত করেন একজন নির্বাচন কমিশনার।

তিনি বলেন, ‘সিইসি স্যার আমাদের দ্রুত বিদ্যমান বিধিমালাগুলো চূড়ান্ত করার নির্দেশনা দিয়েছেন।’

আরও পড়ুন

এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছিলেন, আগামী অক্টোবর থেকে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা যৌক্তিক হবে। সেক্ষেত্রে ভোটের অন্তত ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করতে হবে। তাই এখন থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ইসি কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণার আগে নির্বাচনি আচরণবিধি ও নির্বাচন বিধিমালা চূড়ান্ত করা বাধ্যতামূলক। নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী, আগামী ১৫ আগস্টের মধ্যে বিধিমালা চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুর প্রতিভা বিকাশে বগুড়ায় প্রাথমিক বিদ্যালয়ে মাসভিত্তিক কর্মসূচি চালু

রংপুরের তারাগঞ্জে আগুনে পুড়লো কৃষকের দুইটি ঘর

বগুড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়া তিনজনকে মহাসড়ক থেকে উদ্ধার

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও নৈতিক শিক্ষায় এগিয়ে যেতে হবে : রেজাউল করিম বাদশা এমপি

রংপুরে চার খুন : এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?

বগুড়ার সোনাতলায় রাত্রীকালীন ক্লাস চলে একটি শিক্ষা প্রতিষ্ঠানে