ভিডিও মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৭ জুলাই, ২০২৬ ০৩:২৩ পিএম

লাকড়ি তুলতে গিয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

লাকড়ি তুলতে গিয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

রান্নার প্রস্তুতি নিতে গিয়ে লাকড়ি তুলতে গিয়ে বিষধর সাপের কামড়ে খাদিজা বেগম (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৭টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের উত্তর কোলচরি (সস্তাল) গ্রামে এ ঘটনা ঘটে। মৃত খাদিজা বেগম ওই গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের মেয়ে এবং জাকির বেপারীর স্ত্রী।

স্বজনরা জানান, সকালে রান্নার জন্য লাকড়ি-খড়ি আনতে রান্নাঘরে যান খাদিজা। এ সময় লাকড়ির স্তূপে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার হাতে কামড় দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শিহাব উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকড়ি তুলতে গিয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

আরেকটি ঐতিহাসিক রেকর্ডের দ্বারপ্রান্তে মেসি

নেতানিয়াহুর ওপর নিষেধাজ্ঞা চান যুক্তরাজ্যের ৭১ আইনপ্রণেতা

পর্তুগালের হয়ে তিনটি শিরোপা জিতেছি, তাই আমার খুশি হওয়ারই কথা : রোনালদো

দিনাজপুরের ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক

হরমুজে দুই জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের