দিনাজপুরের চিরিরবন্দরে কাঁকড়া নদীতে এইচএসসি পরিক্ষার্থীর মৃত্যু
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে কাঁকড়া নদী পার হতে গিয়ে এইচএসসি পরিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, গত সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় কাঁকড়া রেলব্রিজে সাত বন্ধুর সাথে ঘুরতে গিয়ে নদী ওপর রেলব্রিজ দিয়ে হেঁটে পার হওয়ার সময় নিচে পড়ে পানির স্রোতে চিরিরবন্দর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী আল রাফিন রাজা (২০) ভেসে যায়। জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে চিরিরবন্দর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জেলেদের সহযোগিতায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে মৃতদেহ উদ্ধার করে। ওই ছাত্র ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলার ঘনী মহিষপুর এলাকার মাসুদ রানার ছেলে। সে চিরিরবন্দর ঘুঘুরাতলী এলাকায় রংধনু মেসে থাকত।
চিরিরবন্দর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেবব্রত সরকার বলেন, ওই ছাত্রকে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় রেলব্রিজের ১০০ মিটার দূরে থেকে উদ্ধার করে হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন
মন্তব্য করুন








