জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, টানা বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধস, সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া এবং আকস্মিক ঝুঁকির সম্ভাবনা বেড়েছে। এ অবস্থায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পর্যটকদের বান্দরবানে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
আরও পড়ুনবান্দরবান জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বলেন, ‘ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে জরুরি পরিস্থিতিতে বান্দরবানের সকল পর্যটন কেন্দ্রে পর্যটকদের যাতায়াতে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।’

নিউজ ডেস্ক





