ভিডিও মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৭ জুলাই, ২০২৬ ০৩:১১ এএম

রোনালদোর পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

ছবি : সংগৃহীত, রোনালদোর পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

স্পোর্টস ডেস্ক : শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের নাটকীয় গোলে পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। ডালাসে অনুষ্ঠিত শেষ ষোলোর এই উত্তেজনাপূর্ণ লড়াইয়ের নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্যভাবে শেষ হলেও অতিরিক্ত সময়ের শেষ দিকে মিকেল মেরিনোর একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নেয় লা রোজা। এর মধ্য দিয়ে স্পেন শেষ আটে উঠলেও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে।

ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রথম ১২ মিনিটেই স্পেন ও পর্তুগাল মিলে অন ও অফ টার্গেটে মোট সাতটি শট নেয়।

অষ্টম মিনিটেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পায় স্পেন। মিকেল ওইয়ারজাবাল বল নিয়ে বক্সে ঢুকে পড়লেও একান্ত সুযোগ কাজে লাগাতে পারেননি। তার শট পোস্টের পাশ দিয়ে বাইরে চলে গেলে রক্ষা পায় পর্তুগাল।

এরপরই পাল্টা আক্রমণে যায় পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদোর জোরালো শট দারুণ দক্ষতায় কর্নারের বিনিময়ে ফিরিয়ে দেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। কিছুক্ষণ পর আবারও অসাধারণ দুটি সেভ করে দলকে বিপদমুক্ত করেন পর্তুগালের গোলরক্ষক দিয়েগো কস্তা।

৩৮তম মিনিটে পর্তুগালের দারুণ দলগত আক্রমণ থেকে জোয়াও ফেলিক্সের হেড ঠেকিয়ে দেন উনাই সিমন। ফিরতি বলে রোনালদো দ্রুত শট নেওয়ার চেষ্টা করলেও স্প্যানিশ গোলরক্ষক আবারও দুর্দান্ত ক্ষিপ্রতায় বল তালুবন্দী করেন।

আরও পড়ুন

এর তিন মিনিট পর নুনো মেন্দেসের শক্তিশালী শট স্পেনের রক্ষণভাগ প্রতিহত করলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।

দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি অনেকটাই কমে যায়। স্পেন বলের দখল ও আক্রমণে আধিপত্য বজায় রাখলেও পর্তুগাল নিজেদের রক্ষণ সামলাতেই বেশি ব্যস্ত ছিল। দুই দলই কয়েকটি পরিবর্তন আনলেও নির্ধারিত সময়ে কোনো গোলের দেখা মেলেনি।

অবশেষে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে আসে ম্যাচের একমাত্র গোল। যোগ করা সময়ে মিকেল মেরিনো গোল করে স্পেনকে কাঙ্ক্ষিত জয় এনে দেন। সেই গোলেই ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় স্পেন। অন্যদিকে, শেষ ষোলোর বাধা পেরোতে না পেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

দুর্ধর্ষ ‘মুসা’ ডাকাত গ্রেফতার

খামেনির জানাজায় ট্রাম্পের ছবিতে পাথর নিক্ষেপ

মুহুর্মুহু আক্রমণের পরও প্রথমার্ধ গোলশূন্য স্পেন-পর্তুগাল ম্যাচ

আর্জেন্টিনা-মিশর ম্যাচে থাকছেন আর্জেন্টাইনকে লাল কার্ড দেখানো সেই রেফারি

তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান না দিতে ট্রাম্পের প্রতি নেতানিয়াহুর আহ্বান