ভিডিও সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৬ জুলাই, ২০২৬ ০৯:৫৭ পিএম

জিম্বাবুয়ের কাছে ১১৬ রানে অলআউট হয়ে হারল বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে মাত্র ১৪২ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমেও পারলেন না বাংলাদেশের ব্যাটাররা। ব্যাটিং ব্যর্থতায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সবকয়টি উইকেট হারিয়ে বাংলাদেশ তুলতে পেরেছে মাত্র ১১৬ রান।
 
সোমবার টস হেরে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। শুরুটা ভালোভাবে করলেও সেটা অব্যাহত রাখতে পারেনি। সপ্তম ওভারে প্রথম উইকেট হারায় দলটি।মিড অফে বল পাঠিয়ে দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হন বেন কারান। মেহেদী হাসান মিরাজের সরাসরি থ্রোতে ভাঙে ৩৬ রানের উদ্বোধনী জুটি।
 
পরের ওভারেই জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ। প্রথমে ২৪ বলে ১৭ রান করা ব্রায়ান বেনেট ক্যাচ তুলে দিয়ে ফেরেন, এরপর এক বল পরই গোল্ডেন ডাকের শিকার হন ক্রেইগ আরভিন।
 
জিম্বাবুয়ের ব্যাটিং ধস আরও বাড়ান নাহিদ রানা। ১২ বলে ১ রান করা সিকান্দার রাজাকে উইকেটকিপার নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। এক ওভার পর আবারও উইকেট পান নাহিদ, এবার তার শিকার হন ওয়েসলি মাধেবেরে, তিনি ১০ বল খেলেও কোনো রান করতে পারেননি।
 
এদিন নাহিদের সামনে রীতিমতো অসহায় ছিল জিম্বাবুয়ে। তার গতি আর বাউন্সে ব্যর্থ হয়েছেন একের পর এক ব্যাটসম্যান। তিনি ১০ ওভারে মাত্র ২১ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। তার বোলিং তোপে মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে শেষ হয় জিম্বাবুয়ের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন নিউম্যান।
 
জবাবে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। পরে তাওহিদ হৃদয় ও নুরুল হাসান সোহান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন।
 
একপর্যায়ে দলীয় ৬৪ রানে পতন হয় চতুর্থ উইকেটের। হৃদয় ২৫ রানে আউট হলে গুরুত্বপূর্ণ এই জুটি ভেঙে যায়। তার আউটের পর সোহান এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করলেও অন্য ব্যাটাররা কেউ ক্রিজে দাঁড়াতে পারেননি। যাওয়া-আসার মিছিলে বাংলাদেশ শেষ পর্যন্ত ৩৩.১ ওভারে ১১৬ রানে অলআউট হয়। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন সোহান।     

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিম্বাবুয়ের কাছে ১১৬ রানে অলআউট হয়ে হারল বাংলাদেশ

টানা বর্ষণে চট্টগ্রামে সতর্কতা, পাহাড়ি এলাকায় চলছে মাইকিং

বগুড়ায় ইরানের আয়াতুল্লাহ আলী খামেনির গায়েবানা জানাজা

ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের সংঘর্ষ, আহত ৩০

জয়পুরহাটের আক্কেলপুরে ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

এবার দিঠির কন্ঠে বাবার লেখা দেশের গান