ভিডিও সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৬ জুলাই, ২০২৬ ০৯:৪৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আজ সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে তিনলাখপীর-চারগাছ সড়কের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে শ্যামবাড়ি গ্রামের সিএনজিচালিত অটোরিকশা চালক লাদেনের সঙ্গে হাতুড়াবাড়ি গ্রামের এক ব্যক্তির মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি দুই গ্রামের বিরোধে রূপ নেয়। পরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি ও বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি গ্রামের বাসিন্দারা তিনলাখপীর-চারগাছ সড়কের পাশে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো করা হয়। পরে শ্যামবাড়ি গ্রামের পক্ষে পাশের নিমবাড়ি গ্রামের লোকজনও সংঘর্ষে অংশ নেন। এতে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তিন গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

খবর পেয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম এবং কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের সংঘর্ষ, আহত ৩০

জয়পুরহাটের আক্কেলপুরে ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

এবার দিঠির কন্ঠে বাবার লেখা দেশের গান

বগুড়ায় মোবাইল কোর্টে যানবাহনের জরিমানা

সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে মামলা

বগুড়ায় পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৮ জনের কারাদন্ড