ভিডিও সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৬ জুলাই, ২০২৬ ০৯:১৯ পিএম

আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই

আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই

‎নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক অটোরিকশাচালককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ সোমবার (৬ জুলাই) বিকেলে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

গতকাল রোববার (৫ জুলাই) রাতে কোনো এক সময় উপজেলার জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

​নিহত চালকের নাম মো. হারুন।তিনি পার্শ্ববর্তী সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বিসনাদীর ভিটিপাড়া এলাকার মো. অলিউল্লাহর ছেলে।

​পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় নিজের অটোরিকশাটি নিয়ে উপার্জনের উদ্দেশে বাড়ি থেকে বের হন হারুন।

আরও পড়ুন

এরপর রাত গভীর হলেও তিনি আর বাড়ি ফেরেননি এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। সোমবার সকাল থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকায় মাইকিং করে তার সন্ধান চালাচ্ছিলেন।

বিকেলে আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়া এলাকায় একটি রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশ ও হারুনের পরিবারকে খবর দেয়। স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশটি হারুনের বলে শনাক্ত করেন।

​আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশে চালক হারুনকে ছুরিকাঘাত করে হত্যা করেছে এবং গাড়িটি নিয়ে পালিয়ে গেছে। নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ আরও জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই

কৃষিপণ্য উৎপাদনে শীর্ষে থাকলেও রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

তুরস্কে ফুরিয়ে যাচ্ছে ভূগর্ভস্থ পানি, বাড়ছে রহস্যময় সিঙ্কহোল

জয়পুরহাটে সনদ না থাকায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বান্দরবানে টানা বৃষ্টি, পাহাড় ধসের শঙ্কায় নিরাপদে সরে যেতে মাইকিং

বগুড়া মহানগরে তিন প্রতিষ্ঠানের ২০ টাকা হাজার জরিমানা