বগুড়ার শিবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার : বগুড়ার শিবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (৬ জুলাই) সকাল ১০ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার সদস্যরা উপজেলার বুড়িগঞ্জের মাচইল গ্রামে অভিযান চালিয়ে ১০৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করে।
ডিএনসি সূত্র জানায়, গ্রেফতারকৃতরা হলো, শিবগঞ্জের মাচইল গ্রামের সাইদুল ইসলামের ছেলে সাজু মন্ডল (৩৩) ও ওমর ফকিরের মেয়ে রহিমা বেগম (২৯)। এদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদক আইনে মামলা দাযের করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন


_medium_1783347594.jpg)


_medium_1783347174.jpg)
_medium_1783346759.jpg)
