ভিডিও সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৬ জুলাই, ২০২৬ ০৮:৫৮ পিএম

নাটোরে চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার

নাটোরে চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার

নাটোর প্রতিনিধি : নাটোর জেলায় পৃথক দুইটি চুরির ঘটনায় জড়িত আন্ত:জেলা চোরচক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া একটি পালসার মোটরসাইকেল ও একটি ব্যাটারিচালিত অটোভ্যান উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার বিকেলে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এক প্রেসিংয়ে এ তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. ইফতেখার আলম, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) মো. নজরুল নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা।

গ্রেফতারকৃতরা হলো- হাসান আলী (২৬), স্বাধীন প্রামাণিক (২৭), হেলাল সরদার (৪৬), নাঈম ইসলাম (২৮), স্বপন বাবু (২৮) এবং আরিফুল ইসলাম (৩২)। তাদের বাড়ি জেলার সদর, সিংড়া ও গুরুদাসপুর উপজেলায়।

আরও পড়ুন

পুলিশ সুপার আরও জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে যানবাহন চুরি ও কেনাবেচার সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার

নিরাপদ খাদ্য নিশ্চিতে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বৈজ্ঞানিক পদ্ধতিতে জাহাজ রিসাইক্লিং করা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

খারাপ সময়ে আলিয়ার পাশে দাঁড়ালেন করণ

বগুড়ার শিবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

আওয়ামী লীগ উন্নয়নের নামে ১৭ বছর লুটপাট করেছে: পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী