নোয়াখালীতে সড়কের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
নোয়াখালী পৌরসভার বিশ্বনাথ সংলগ্ন সড়কের পাশে ময়লার ভাগাড় থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পথচারীরা চলাফেরার করার সময় ময়লার ভাগাড়ে একটি বাজারের ব্যাগে এক নবজাতকের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নবজাতকের শরীরের আঘাতের চিহ্ন দেখা গেছে।
আরও পড়ুননোয়াখালী সদর থানার ওসি কামরুল ইসলাম বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থল পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নবজাতককে জন্মের পর কেউ ফেলে রেখে গেছে। ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1782986804.jpg)






