ভিডিও বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০২ জুলাই, ২০২৬ ০৪:১৭ পিএম

নওগাঁর নিয়ামতপুরে রাস্তার পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁর নিয়ামতপুরে রাস্তার পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার, ছবি: প্রতিকী।

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে বটতলী-রামনগর আঞ্চলিক সড়কের আয়শাতালা থেকে আখতারুজ্জামান (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আখতারুজ্জামান উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রামকুড়া গ্রামের মৃত আব্বাস মন্ডলের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ রাতে কে বা কারা রাতের আঁধারে মরদেহটি রেখে পালিয়ে যায়। স্থানীয় ও পরিবারের সদস্যদের ধারণা তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। আজ সকালে আয়শাতালা এলাকায় মরদেহটি দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

আরও পড়ুন

নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে রাস্তার পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

খুলনায় যুবক গুলিবিদ্ধ, হাসপাতালে ভর্তি

নতুন নিয়মে এইচএসসি পরীক্ষা, কি ভাবছেন অভিভাবকরা

বরিশালে মাদরাসাছাত্রীকে ধর্ষণের দায়ে চাচার মৃত্যুদণ্ড, সন্তানের ভরণপোষণ রাষ্ট্রের

বিশ্বকাপ থেকে বিদায়ের সঙ্গে বাবাকেও হারালেন ডিআর কঙ্গোর কোচ

কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ৯