ভিডিও মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ৩০ জুন, ২০২৬ ১২:১৬ পিএম

পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, ছবি: দৈনিক করতোয়া।

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শেখ (২৪) নামে এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন শেখ নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাওতা গ্রামের সুজন শেখের ছেলে।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু খান এ তথ্য নিশ্চিত করে জানান, রাজশাহী থেকে দাশুড়িয়াগামী সোহাগ পরিবহনের একটি বাস ওভারটেক করার সময় একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক শাহীন শেখ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে, তবে বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

ইসলামি শিক্ষার মূল লক্ষ্য মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তোলা : শিক্ষামন্ত্রী

তেহরানের অনুরোধে আলোচনায় বসতে রাজি হয়েছে ওয়াশিংটন : ট্রাম্প

মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেদারল্যান্ডের 

গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে রণক্ষেত্র, আহত ৬

টাইব্রেকারে হেরে বিদায় জার্মানির