ভিডিও মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ৩০ জুন, ২০২৬ ১১:৫৫ এএম

মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেদারল্যান্ডের 

মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেদারল্যান্ডের , ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে এবার মরক্কোর কাছে হেরে বিদায় নিলো নেদারল্যান্ড। ম্যাচে ১-১ সমতার পর ডাচদের টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোতে আফ্রিকান দলটি। 

মেক্সিকোর মন্টেরে স্টেডিয়ামে ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত ৩০ মিনিটের খেলায়ও হয়নি কোনো গোল। পরে টাইব্রেকারে খেলা গড়ালে সেখানে ৩-২ ব্যবধানে জিতে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে জায়গা করে নেয় মরক্কো। নেদারল্যান্ডসের হয়ে টাইব্রেকারে প্রথম শট নেন কুপমাইনার্স। প্রথম শট থেকে গোল পায় ডাচরা। তবে মরক্কোর এল আয়নাউয়ি গোল করতে পারেননি প্রথম শটে। ফলে স্বস্তিতে থাকে কমলা জার্সিধারিরা।

কিন্তু নেদারল্যান্ডসের হয়ে দ্বিতীয় শট নিতে এসে জাস্টিন ক্লাইভার্ট মিস করে বসেন। ফলে স্বস্তি ফেরে মরক্কো শিবিরে। পরে দ্বিতীয় শট নিতে এসে গোল করেন রাহিমি। তৃতীয় শটে নেদারল্যান্ডসের হয়ে গোল করেন ভেগহোর্স্ট। গোল করেন মরক্কোর শেমসদিন তালবিও। চতুর্থ শট পোস্টের বাইরে মারেন ডাচদের কুইন্টেন টিম্বার্স। সবাইকে অবাক করে দিয়ে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমিও মিস করেন। তার শট ফিরে আসে পোস্টে লেগে। নেদারল্যান্ডসের পঞ্চম শট নিতে আসেন সামারভিলে। শট ঠেকিয়ে দিলেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো। তবে মিস করেননি মরক্কোর সাইবারির। শেষ শটে তিনি গোল করে মরক্কোকে নিয়ে যান শেষ ষোলোতে।

আরও পড়ুন

এর আগে, দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে গোল করে ডাচদের এগিয়ে নেন পুত্র হারানোর শোকে থাকা কোডি গাকপো। এরপর অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে গোল করে মরক্কোর হয়ে ম্যাচে সমতা ফেরান ডিওপ। ফলে ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে। কিন্তু সেখানে কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেদারল্যান্ডের 

গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে রণক্ষেত্র, আহত ৬

টাইব্রেকারে হেরে বিদায় জার্মানির

আসলাম চৌধুরীর রায় মাইলফলক হয়ে থাকবে

ইউরোপের ভাইকিংদের সামনে চোখ রাঙাচ্ছে আফ্রিকান ‘হাতি’

ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭১৯