বগুড়ার সারিয়াকান্দিতে মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দির ফুলবাড়ি ইউনিয়নের রামনগর গ্রামবাসী হয়রানিমূলক ও মিথ্যা মামলার অভিযোগ এনে এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার আনোয়ার রহমান সুমনের স্ত্রী লিন্ডা রায় এবং রুমা আক্তার নাহিদুজ্জামান সৌরভকে প্রধান আসামি করে রামনগর গ্রামবাসীর নামে একাধিক মামলা দায়ের করেছেন। সর্বশেষ তারা গ্রামবাসীর বিরুদ্ধে ধর্মগ্রন্থ বাইবেল পোড়ানোর অভিযোগেও মামলা দায়ের করেছেন।
এ ঘটনায় বিক্ষুব্ধ গ্রামবাসী আজ রোববার (২৮ জুন) সকালে উপজেলার পৌর এলাকার পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে । মানববন্ধনে বক্তব্য রাখেন, রামনগর গ্রামের নাহিদুজ্জামান সৌরভ, মোসাদ্দিকা নাজনীন, আজিজার রহমান, সৈকত হাসান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আনোয়ার হোসেন সুমনের সাথে নাহিদুজ্জামান সৌরভের াজমি সংক্রান্ত বিবাদ চলমান রয়েছে। কিন্তু সুমনের স্ত্রী লিন্ডা, সৌরভকে প্রধান আসামি এবং ওই গ্রামের আরও ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন। সর্বশেষ লিন্ডা রায় গ্রামবাসীর বিরুদ্ধে ধর্মগ্রন্থ বাইবেল পোড়ানোর অভিযোগে মামলা দায়ের করেছেন।এলাকাবাসী জানান, বাইবেল পোড়ানো হিসেবে যে এলাকার বর্ণনা মামলায় উল্লেখ করা হয়েছে, বাস্তবে সেই এলাকায় কোনও বসতবাড়ি নাই। আর এ বিষয়টি স্থানীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারাও কিছু জানেন না।
আরও পড়ুনমামলায় যাদের স্বাক্ষী করা হয়েছে তারা অন্য জেলার বাসিন্দা। অতি দ্রুত মামলাগুলো প্রত্যাহার করে গ্রামবাসীদের হয়রানি বন্ধ করার দাবি জানান তারা।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে উভয় পক্ষের একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রামবাসীর দাবির ভিত্তিতে মামলাগুলো পুনঃতদন্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
মন্তব্য করুন







