ভিডিও রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৮ জুন, ২০২৬ ১০:৪৭ পিএম

বগুড়া সদরের দুই চুনের কারখানা মালিকের ১০ হাজার টাকা জরিমানা

বগুড়া সদরের দুই চুনের কারখানা মালিকের ১০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা প্রশাসনের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে সদরের নওদাপাড়াস্থ মেসার্স আলতাফ চুন ঘর ও মেসার্স সালমান চুন ঘরে অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ওই দুই প্রতিষ্ঠানকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০)/বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী এর বিধি ৮, দন্ড ১৭ অনুসারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে বায়ুদূষণকারী কারখানার কর্তৃপক্ষদ্বয়কে শামুক-ঝিনুক পোড়ানোর ফলে পরিবেশ(বায়ুদূষণ) দূষিত করায় মোট দশ হাজার টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়।

আরও পড়ুন

অভিযানে নেতৃত্ব প্রদান করে, বগুড়া জেলা প্রশাসন এর সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো. আজাদ হোসেন এবং পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মাহমুদুল হাসান প্রসিকিউশন প্রদান করেন। বগুড়া জেলা পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া সদরের দুই চুনের কারখানা মালিকের ১০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের বিরামপুরে স্কুল ফিডিংয়ের সুফলে শিক্ষার্থী উপস্থিতি বেড়েছে

জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

বগুড়ায় ব্যবসায়ীসহ তিন জনের কারাদন্ড ও জরিমানা, ব্যাংক চেক প্রত্যাখ্যান মামলা

চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু: পানিসম্পদ মন্ত্রী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভারতীয় বাসমতি চাল জব্দ