ভিডিও রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৮ জুন, ২০২৬ ১০:০৬ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভারতীয় বাসমতি চাল জব্দ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভারতীয় বাসমতি চাল জব্দ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী মদন মোড় এলাকায় আজ রোববার (২৮ জুন) অভিযান চালিয়ে ৯১৮ কেজি অবৈধ ভারতীয় বাসমতি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী বলরাম চন্দ্র সাহার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের খবর পেয়ে বলরাম চন্দ্র সাহা বাড়ির পেছনের পথ দিয়ে পালিয়ে যান। তার গোডাউন থেকে ৯১৮ কেজি ভারতীয় অবৈধ বাসমতি চাল জব্দ করা হয়।

পুলিশের দাবি, জব্দ করা চালগুলো বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল। এসব চালের আনুমানিক বাজার মূল্য আড়াই লাখ টাকা। অভিযুক্ত বলরাম চন্দ্র সাহার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল।

আরও পড়ুন

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ভূরুঙ্গামারীকে মাদক ও চোরাচালানমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভারতীয় বাসমতি চাল জব্দ

বগুড়ায় বড় পর্দায় আর্জেন্টিনার ম্যাচ দুই ঘণ্টা উৎসবমুখর আ.হক কলেজ

কড়াইল বস্তিসহ ৫৮ স্থানে এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা

রাতারাতি শিক্ষিত বা দক্ষ হওয়া সম্ভব নয়: সমাজকল্যাণমন্ত্রী

বগুড়া দুপচাঁচিয়ায় ছোট কোল গ্রামে ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থাকে উৎসাহিত করতে এমটিবি এবং বিওয়াইডি বাংলাদেশ-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর