নীলফামারীতে ক্যাসিনো জুয়াড়িসহ গ্রেফতার ৮
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে ক্যাসিনো জুয়াড়িসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত গভীর রাতে পৃথক স্থান থেকে এদেরকে কিশোরগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আজ রোববার (২৮ জুন) জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ক্যাসিনো জুয়াড়িরা হলো, বাজেডুমরিয়া গ্রামের দিলীপ রায় (৩০), সাজু মিয়া (২০), আশরাফুল আলম ওরফে মিলন (৪০), আশিকুজ্জামান ওরফে অনিক (২৬)।
অন্যদিকে গ্রেফতারকৃত মাদক সেবনকারীরা হলো, মুশরুত পানিয়ালপুকুর বালাপাড়া গ্রামের ডালিম মিয়া (২২), সায়েম ইসলাম (২০), পানিয়ালপুকুর দোলাপাড়া গ্রামের সাঈদী ইসলাম (১৯) ও মনিকুল ইসলাম (২০)। বিষয়টি আজ রোববার (২৮ জুন) বেলা সাড়ে ৩টায় নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান।
থানা সূত্র জানায়, গতকাল শনিবার দিবাগত গভীর রাতে খবর আসে কিশোরগঞ্জ উপজেলার বাজেডুমরিয়া গ্রামে ক্যাসিনো জুয়াড়ি জুয়া খেলছে। সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্যাসিনো খেলারত অবস্থায় চার জুয়াড়িকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনঅপরদিকে একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালিকাপুর গ্রাম হতে চার মাদকসেবনকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ক্যাসিনো জুয়াড়িদের সাইবার সুরক্ষা আইনে ও মাদকসেবনকারীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাপূর্বক আজ রোববার (২৮ জুন) জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, গ্রেফতারকৃতদের পৃথক মামলাপূর্বক জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন







