মাদক মামলায় সাজাপ্রাপ্ত বগুড়ার জুয়েল গ্রেফতার
স্টাফ রিপোর্টার : র্যাব-১২ বগুড়া এবং র্যাব-১১ নারায়ণগঞ্জ যৌথ অভিযান চালিয়ে ফতুল্লা থেকে মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি জুয়েল রানা ওরফে জুয়েল গ্রেফতার করেছে। র্যাব সূত্র জানায়, র্যাব-১২,সিপিএসসি বগুড়া ক্যাম্প গোপন সূত্রে জানতে পারে যে, মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ভুক্ত আসামি মোঃ জুয়েল রানা ওরফে জুয়েল (৩৫) গ্রেফতার এড়াতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন শিবু মার্কেট এলাকায় অবস্থান করছে।
পরে ওই তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার রাত পোনে ৮টার দিকে র্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং র্যাব-১১, সিপিএসসি,নারায়ণগঞ্জ যৌথ আভিযানে নামে। অভিযানকালে নারায়নগঞ্জের ফতুল্লা থানাধীন শিবু মার্কেট এলাকা থেকে আসামি জুয়েলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ওযারেন্ট ছিল।
আরও পড়ুনধৃত জুয়েল বগুড়ার গাবতলী উপজেলার হামিদপুর দোয়ারপাড়া উত্তরপাড়ার মোঃ জামান সরকারের ছেলে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন







