ভিডিও রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৮ জুন, ২০২৬ ১১:৩৬ পিএম

যানজট নিয়ন্ত্রণের চেষ্টা

বগুড়ায় ১০ হাজার যানবাহনের বিরুদ্ধে মামলা, ৪ কোটি টাকা জরিমানা আদায়

বগুড়ায় ১০ হাজার যানবাহনের বিরুদ্ধে মামলা, ৪ কোটি টাকা জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার: বগুড়া মহানগরে যানজট বাড়াচ্ছে অবৈধ যানবাহন। এই মহানগরে অটোরিকশাসহ লক্ষাধিক যানবাহন চলাচল করলেও এর মধ্যে প্রায় অর্ধলাখ যানবাহনই অবৈধভাবে চলাচল করে বলে জানিয়েছে খোঁদ ট্রাফিক বিভাগ। যে কারণে প্রতিদিনই মহানগরের প্রাণকেন্দ্র সাতমাথা,কবি নজরুল ইসলাম সড়কসহ বিভিন্নস্থানে যানজটে পড়ে নাকাল হচ্ছে সাধারণ মানূষ। তবে ট্রাফিক পুলিশ অবৈধ যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়ে যানজট নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গত ২০ মাসে বগুড়ায় ট্রাফিক আইন লংঘনের অভিযোগে ৭ হাজার ৯২টি মোটরসাইকেলসহ ১০ হাজার ৮৬৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করে ৩ কোটি ৮৬ লাখ ১১ হাজার ৪২৫ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে হেলমেট ব্যবহার না করা, বেপরোয়া গতিতে বিকট শব্দে চালানো, রেজিষ্টেশন নম্বর না থাকা, তিনজন বহনসহ ট্রাফিক আইন লংঘনের অভিযোগে মোটরসাইকেল চালকের বিরুদ্ধে বেশি মামলা দেয়া হয়েছে।

বগুড়া সদর ট্রাফিক বিভাগ সূত্র জানায়, গত ২০২৪ সালের অক্টোবর থেকে চলতি ২০২৬ সালের ৩০ মে পর্যন্ত গত ২০ মাসে বগুড়ায় বিভিন্ন যানবাহনের চালকের বিরুদ্ধে ট্রাফিক আইন লংঘনের অভিযোগে ১০ হাজার ৮৬৮টি মামলা দায়ের করে ৩ কোটি ৮৬ লাখ ১১ হাজার ৪২৫ টাকা জরিমানা করা হয়েছে।

এর মধ্যে ৭ হাজার ৯২টি মোটর সাইকেল, ৭৫৯টি সিএনজি চালিত অটোরিকশা, ২২৫টি প্রাইভেট কার, ১৭৮টি মাইক্রোবাস, ১৭৬টি বাস, ৬৬০টি পিকআপ, ২৬৭টি কাভার্ডভ্যান, ১৪৩৬টি ট্রাক, ৭৩টি ট্রাক্টর ও ২টি ট্যাক্সি চালকের বিরুদ্ধে এই মামলাগুলো দায়ের করে ৩ কোটি ৮৬ লাখ ১১ হাজার ৪২৫ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকাগুলো অনলাইনের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।

রেজিষ্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ ট্রাফিক আইন লংঘনের অভিযোগে এ সব যানবাহনের চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে জরিমানা আদায় করা হয়েছে। যানবাহনগুলোর মধ্যে সবচে বেশি মামলা দায়ের করা হয়েছে মোটর সাইকেল চালকদের বিরুদ্ধে। গত ২০ মাসে ৭ হাজার ৯২টি মোটর সাইকেল আটক করে চালকদের বিরুদ্ধে মামলা দিয়ে জরিমানা আদায় করা হয়। যানবাহন চালকরা জরিমানার টাকাগুলো অনলাইনে ইউক্যাশের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়েছেন।

আরও পড়ুন

বগুড়া সদর ট্রাফিক বিভাগের ইনচার্জ ট্রাফিক ইন্সপেক্টর (টিআই, প্রশাসন) মো: সালেকুজ্জামান খাঁন বলেন, অবৈধ যানবাহনের চালকের বিরুদ্ধে মামলা ও জরিমানা আদায় করে যানজট নিয়ন্ত্রনের চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন এই মহানগরে ধারণ ক্ষমতার  চেয়ে তিনগুণ বেশি যানবাহন চলে। শহরে ৪০-৫০ হাজার যানবাহন চলাচলের ধারণ ক্ষমতা থাকলেও এখন চলাচল করে লক্ষাধিক।

এর মধ্যে আবার প্রায় অর্ধলাখ যানবাহনের কোন বৈধ কাগজপত্র নেই। প্রতিদিনই নতুন নতুন অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন রাস্তায় নামানো হচ্ছে। এসব যানবাহনের প্রয়োজনীয় বৈধ কাগজপত্র নেই। এই অবৈধ যানবাহনই যানজট বাড়াচ্ছে।

যে কারণে যানজট নিয়ন্ত্রনে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান চলমান রয়েছে বলেও তিনি জানান। তিনি আরো জানান, বগুড়া মহানগরে ৪০ হাজারেরও বেশি ব্যাটারি চালিত অটোরিকশা চলে। যা পুরোটাই অবৈধ। এই অটোরিকশা গুলোর বৈধ কোন কাগজপত্র নেই। অভিযানকালে এই অটোরিকশাও আটক করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ১০ হাজার যানবাহনের বিরুদ্ধে মামলা, ৪ কোটি টাকা জরিমানা আদায়

ঠাকুরগাঁওয়ে এক সপ্তাহে পৃথক ঘটনায় ৮ জনের মৃত্যু

মাদক মামলায় সাজাপ্রাপ্ত বগুড়ার জুয়েল গ্রেফতার

নীলফামারীতে ক্যাসিনো জুয়াড়িসহ গ্রেফতার ৮

বগুড়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

বগুড়া সদরের দুই চুনের কারখানা মালিকের ১০ হাজার টাকা জরিমানা