ভিডিও রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২১ জুন, ২০২৬ ০৯:৩৩ পিএম

রাফিনিয়াকে নিয়ে শঙ্কিত ব্রাজিল

রাফিনিয়াকে নিয়ে শঙ্কিত ব্রাজিল

ব্রাজিল শিবিরে ফের দুঃসংবাদ! তারকা উইঙ্গার রাফিনিয়া আবারও চোটের ধাক্কায় পড়েছেন। বিশ্বকাপের গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।

ম্যাচ চলাকালে মাঠেই চিকিৎসা দেওয়া হয় বার্সেলোনা তারকাকে। তবে ব্যথা বেশি অনুভব করায় তাকে বদলি করা হয়। মাঠ ছাড়ার সময় রাফিনিয়াকে বেশ আবেগপ্রবণ দেখা যায়। সতীর্থ গ্যাব্রিয়েল মাগালহায়েস তাকে সান্ত্বনা দেন।

এরপরই তাকে ঘিরে তৈরি হয় অনিশ্চয়তা। ব্রাজিল ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে জানায়, হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে রাফিনিয়া ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন। ইতোমধ্যে তার চিকিৎসা শুরু হয়েছে এবং নতুন করে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।

সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রও রাফিনিয়ার চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘রাফিনিয়ার চোট পাওয়াটা সত্যিই দুর্ভাগ্যজনক। মনে হচ্ছে আগের চোটের জায়গাতেই সমস্যা হয়েছে। আশা করি বিষয়টি গুরুতর নয় এবং সে দ্রুত আমাদের সঙ্গে ফিরতে পারবে।’

আরও পড়ুন

চলতি বছরের মার্চ মাসে বার্সেলোনার হয়ে খেলতে গিয়ে একই ধরনের হ্যামস্ট্রিং চোটে পড়েছিলেন রাফিনিয়া। সেই চোটের কারণে প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। রাফিনিয়ার পরিবর্তে মাঠে নামেন বোর্নমাউথের তরুণ ফুটবলার রায়ান। পরে ব্রাজিল ৩-০ গোলের জয় তুলে নেয় এবং গ্রুপের শীর্ষস্থান দখল করে। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর এটি ছিল তাদের প্রথম জয়।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘আমরা রাফিনিয়ার অবস্থা মূল্যায়ন করব। এই মুহূর্তে ঠিক কী হয়েছে তা নিশ্চিতভাবে বলতে পারছি না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাফিনিয়াকে নিয়ে শঙ্কিত ব্রাজিল

ভোলায় ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পুত্রবধূর ভাই

বগুড়ায় ৭শ” পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্র্যাক ব্যাংক ও ব্র্যাকের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত ২০২৫ সালে ব্র্যাক ব্যাংক থেকে ১১০ কোটি টাকা লভ্যাংশ পেয়েছে ব্র্যাক  

জনতা ব্যাংকের ফরিদপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী-শাশুড়িসহ আটক ৩