স্পেন ৩ সৌদি আরব ০
এই বিশ্বকাপে দুই দলই আছে একই বিন্দুতে, এখনও কেউ জয়ের স্বাদ পায়নি। সেই লক্ষ্যে মুখোমুখি হচ্ছে ফিফা র্যাঙ্কিংয়ের তিন নম্বর দল স্পেন ও ৫৯ নম্বরের সৌদি আরব। জর্জিয়ার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ‘এইচ’ গ্রুপের ম্যাচটি।
আসরে প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করে ফেভারিট স্পেন। উরুগুয়ের বিপক্ষে ১-১ সমতায় ম্যাচ শেষ করে সৌদি আরব। আসন্ন ম্যাচের আগে দেখে নেওয়া যাক কিছু পরিসংখ্যান। স্পেন ও সৌদি আরব এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে এবং প্রতিবারই স্পেন জিতেছে। ওই তিন ম্যাচে ৯টি গোল করার বিপরীতে কেবল দুটি গোল হজম করেছে স্প্যানিশরা। ওই ম্যাচগুলোর একটি ছিল বিশ্বকাপে, ২০০৬ আসরে গ্রুপ পর্বে ১-০ গোলে জিতেছিল স্পেন।
বিশ্বকাপে সৌদি আরব ১১ বার ইউরোপিয়ান দলগুলোর মুখোমুখি হয়েছে, এর মধ্যে ১০ বারই তারা হেরেছে স্পেন বিশ্বকাপে তাদের সবশেষ চার ম্যাচে জিততে ব্যর্থ হয়েছে (৩ ড্র, ১ হার), যা এই প্রতিযোগিতায় তাদের যৌথভাবে দীর্ঘতম জয়হীন ধারা। এই নিয়ে গত তিনটি বিশ্বকাপে স্পেন তাদের মোট ৯ ম্যাচের মাত্র দুটিতে জিতেছে, একটিতে হেরেছে এবং বাকি ছয়টিতে ড্র করেছে।
আরও পড়ুনবিশ্বকাপে স্পেনের সবশেষ দুই ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে; বিশ্ব মঞ্চে স্পেন কখনও টানা তিন ম্যাচে গোল করতে ব্যর্থ হয়নি। ২০২২ সালে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানের বিপক্ষে ১১তম মিনিটে গোল করার পর থেকে, তারা ঠিক দুই হাজার ৫০০টি পাস সম্পন্ন করেছে এবং গোলের জন্য ৪৯টি শট নিয়েছে, কিন্তু জাল খুঁজে পায়নি।
মন্তব্য করুন

_medium_1782052803.jpg)


_medium_1782051527.jpg)



