ভিডিও রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২১ জুন, ২০২৬ ০৮:৩৭ পিএম

আগের তুলনায় সুস্থ মির্জা আব্বাস, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা

মির্জা আব্বাস

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
 
রোববার (২১ জুন) রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী তার ফেসবুক পোস্টে এই তথ্য জানান।
 
পোস্টে বলা হয়, মির্জা আব্বাসের সুস্থতা কামনায় যারা দোয়া করেছেন, তাদের সকলের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
 
এতে আরও বলা হয়, ইনশাআল্লাহ, পূর্ণ সুস্থতা লাভ করে তিনি অচিরেই পুনরায় জনগণের মাঝে ফিরে এসে দেশ ও জনগণের কল্যাণে তাঁর দায়িত্ব ও কার্যক্রম যথারীতি অব্যাহত রাখবেন।
 
 
পোস্টে মহান আল্লাহ তায়ালার কাছে তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়।
 
গত ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। গত ১৪ এপ্রিল ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে সেখানে তিনি পূর্ণ বিশ্রামে রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের তুলনায় সুস্থ মির্জা আব্বাস, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা

ঘুরে দাঁড়ানোর মিশনে স্পেন-সৌদি আরব

ফরিদপুরে ডিবি পুলিশের হাতে আটকের ৫ ঘণ্টা পর ছাত্রলীগকর্মীর মৃত্যু

রুহুল কবির রিজভীর সঙ্গে এ্যাব নেতাদের সাক্ষাৎ

মেসিদের জার্সিতে কেন লেখা থাকে ‘১৮৯৩’? জেনে নিন আসল কারণ

২০২৮ বিশ্বকাপ মাথায় রেখে প্রস্তুতি: সিমন্স