ভিডিও রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২১ জুন, ২০২৬ ০৮:২৩ পিএম

মেসিদের জার্সিতে কেন লেখা থাকে ‘১৮৯৩’? জেনে নিন আসল কারণ

মেসিদের জার্সিতে কেন লেখা থাকে ‘১৮৯৩’? জেনে নিন আসল কারণ

বিশ্বকাপ এলেই আর্জেন্টিনার জার্সি নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে লিওনেল মেসির গোল কিংবা আর্জেন্টিনার পারফরম্যান্সের পাশাপাশি সমর্থকদের নজর কাড়ছে জার্সির পেছনে লেখা একটি সংখ্যা-‘১৮৯৩’। অনেকের মনেই প্রশ্ন, এই সংখ্যার অর্থ কী?

আসলে ‘১৮৯৩’ কোনো সাধারণ সংখ্যা নয়। এটি আর্জেন্টাইন ফুটবলের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বছর। ওই বছরই প্রতিষ্ঠিত হয়েছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), যা বিশ্বের প্রাচীনতম ফুটবল সংস্থাগুলোর একটি। ব্রিটিশ বংশোদ্ভূত ক্রীড়া সংগঠক আলেহান্দ্রো ওয়াটসন হাটনের হাত ধরে বুয়েনস এইরেসে যাত্রা শুরু করে এএফএ।

বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে তৈরি করা নতুন জার্সিতে ‘১৮৯৩’ যুক্ত করে আর্জেন্টিনার ১৩০ বছরেরও বেশি ফুটবল ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস এবং এএফএ। সংখ্যাটি জার্সির পেছনের গলার নিচে সূক্ষ্মভাবে বসানো হয়েছে, যা দেশটির ফুটবল ইতিহাস ও গৌরবময় যাত্রার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন

শুধু ‘১৮৯৩’ নয়, নতুন জার্সির নকশাতেও রয়েছে ইতিহাসের ছোঁয়া। ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালে জেতা তিনটি বিশ্বকাপ শিরোপার স্মরণে জার্সিতে রাখা হয়েছে বিশেষ ডিজাইন। এএফএর লোগোর ওপরে থাকা তিনটি তারকা সেই তিন বিশ্বজয়েরই প্রতীক।

২০২২ সালের কাতার বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার বিশ্বকাপে দলটি নিজেদের ঐতিহ্য ও গৌরবকে আরও জোরালোভাবে তুলে ধরতে চেয়েছে। তাই মেসির জার্সিতে থাকা ‘১৮৯৩’ শুধু একটি সংখ্যা নয়; এটি আর্জেন্টাইন ফুটবলের জন্ম, ইতিহাস, ঐতিহ্য এবং বিশ্বমঞ্চে দীর্ঘ পথচলার এক উজ্জ্বল স্মারক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিদের জার্সিতে কেন লেখা থাকে ‘১৮৯৩’? জেনে নিন আসল কারণ

২০২৮ বিশ্বকাপ মাথায় রেখে প্রস্তুতি: সিমন্স

বগুড়ার আদমদীঘিতে বিষপানে বিধবার আত্মহত্যা

বিসিএস পরীক্ষায় ভাইভা নম্বর অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত

রাজধানীতে আ.লীগের মিছিল, ধাওয়া করে ১০ জনকে আটক করে ছাত্রদল

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা