প্রকাশ : ২১ জুন, ২০২৬ ০৮:৪১ পিএম
মহাশূন্যে পাঠানো হলো বিশ্বকাপের অফিসিয়াল বল, যে বার্তা দিল নাসা
মহাশূন্যে পাঠানো হলো বিশ্বকাপের অফিসিয়াল বল, যে বার্তা দিল নাসা
ফিফা বিশ্বকাপের অফিসিয়াল বল মহাশূন্যে পাঠিয়ে নতুন বার্তা দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তাদের দাবি, মহাকাশ গবেষণা, প্রযুক্তি ও খেলাধুলার মধ্যে সম্পর্ক তুলে ধরা এবং নতুন প্রজন্মকে বিজ্ঞানচর্চায় আগ্রহী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করেছে নাসা। সেখানে বলা হয়, মহাকাশ অনুসন্ধান থেকে পাওয়া প্রযুক্তি শুধু মহাকাশ গবেষণায় নয়, ক্রীড়াবিজ্ঞান ও মানুষের দৈনন্দিন জীবনেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
নাসা জানায়, ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে তাদের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয়েছে। পাশাপাশি হিউস্টনে অনুষ্ঠিত ফিফা ফ্যান ফেস্টিভালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) ও আর্টেমিস কর্মসূচি সম্পর্কেও দর্শনার্থীদের তথ্য দেওয়া হচ্ছে।
সংস্থাটি আরও জানায়, আইএসএসে পরিচালিত গবেষণা ফুটবলের বায়ুগতিবিদ্যা, বলের গতি ও স্থিতিশীলতা নিয়ে নতুন তথ্য দিয়েছে, যা আধুনিক ফুটবল প্রযুক্তির উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1782051527.jpg)


