ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে পাগলা থানার পাঁচভাগ ইউনিয়নের দক্ষিণ হারিনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র মাহিন শেখ উপজেলার পাগলা থানার পাঁচভাগ ইউনিয়নের দক্ষিণ হারিনা গ্রামে বাসিন্দা।
পাগলা থানা পুলিশ জানায়, নিহত স্কুল ছাত্র মাহিন শেখ ওই গ্রামের পাঁচভাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। মাহিন শেখ ও তার চাচাতো ভাই ফাহিম ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে ব্রাজিলের পতাকা টানানোর জন্য আমগাছে ওঠে। এ সময় পতাকা বহনকারী বাঁশটি পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে লেগে যায়। এতে মাহিন তাৎক্ষণিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এ সময় নিচে থাকা ফাহিমের চিৎকারে স্থানীয় ও পরিবারের লোকজন ছুটে এসে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে, চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনমন্তব্য করুন









