ভিডিও শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২০ জুন, ২০২৬ ০২:০৭ এএম

২–০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেল যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত, ২–০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেল যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক : প্রথমার্ধেই দুই গোলের লিডে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের ‘বি’ গ্রুপের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। একটি গোল আসে আত্মঘাতী, আরেকটি করেন ফ্রিম্যান।

শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় সিয়াটলের লুমেন ফিল্ড স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।

ম্যাচের ১১তম মিনিটেই নিজেদের ভুলে পিছিয়ে পড়ে অস্ট্রেলিয়া। ক্যামেরন বার্জেসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। ৬ গজ বক্সে ফোলারিন বালোগুনের বাড়ানো পাস ক্লিয়ার করতে গিয়ে বল নিজের জালেই জড়িয়ে দেন বার্জেস।

আরও পড়ুন

এরপর ৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্স ফ্রিম্যান। ফ্রি-কিক থেকে সার্জিনিও ডেস্টের নেওয়া শট প্রতিপক্ষের গায়ে লেগে ওপরের দিকে উঠে যায়, সেই বলেই মাথা ছুঁইয়ে গোল করেন ফ্রিম্যান। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২–০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেল যুক্তরাষ্ট্র

পঞ্চগড়ে সাত লাখ জাল টাকাসহ আটক ৭

সকাল ৯টার মধ্যে যে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

মালয়েশিয়ায় উন্মুক্ত শ্রমবাজার ও অবকাঠামো নির্মাণে চীনা সহায়তা চাইবে বাংলাদেশ

ক্রিস্টিয়ান বার্জেসের আত্মঘাতী গোলে যুক্তরাষ্ট্রের লিড

টানা দ্বিতীয় জয়ের মিশনে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া