ভিডিও শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২০ জুন, ২০২৬ ০২:০৩ এএম

পঞ্চগড়ে সাত লাখ জাল টাকাসহ আটক ৭

ছবি : সংগৃহীত, পঞ্চগড়ে সাত লাখ জাল টাকাসহ আটক ৭

পঞ্চগড়ের আটোয়ারীতে অভিযান চালিয়ে ৭ লাখ ২৮ হাজার ৫০০ টাকার জাল নোটসহ সাত সদস্যের একটি চক্রকে আটক করেছে পুলিশ। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ফকিরগঞ্জ বাজারে জাল টাকাসহ কিশোরগঞ্জের চঞ্চল মিয়াকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও শহরের প্রাইম হোটেল ও নিউ হোটেল সালাম এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে আরও ছয়জনকে আটক করা হয়। এ সময় ৭ লাখ ২৮ হাজার ৫০০ টাকার জাল নোট এবং ১ লাখ ২৮ হাজার ৫০০ টাকা আসল টাকা উদ্ধার করা হয়।

আটকরা হলেন— আরিফ হোসেন (৪০), এমরান শেখ (৪৮), শেখ নাছিম (২৮), সোহেল খাঁন (২৮), রুহুল আমিন (৫২), ইসমাইল হোসেন (৩২) এবং চঞ্চল মিয়া (৩২)।

আরও পড়ুন

আটোয়ারী থানার ওসি মো. মতিয়ার রহমান জানান, নবাগত পুলিশ সুপারের নির্দেশনায় কয়েক ঘণ্টার অভিযানে জাল টাকা প্রস্তুতকারী একটি বড় চক্রকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে সাত লাখ জাল টাকাসহ আটক ৭

সকাল ৯টার মধ্যে যে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

মালয়েশিয়ায় উন্মুক্ত শ্রমবাজার ও অবকাঠামো নির্মাণে চীনা সহায়তা চাইবে বাংলাদেশ

ক্রিস্টিয়ান বার্জেসের আত্মঘাতী গোলে যুক্তরাষ্ট্রের লিড

টানা দ্বিতীয় জয়ের মিশনে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া

মির্জা ফখরুলকে প্রধান উপদেষ্টা করে ঢাবি ব্রাজিল পরিষদের কমিটি ঘোষণা