ভিডিও শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৯ জুন, ২০২৬ ১১:৩৯ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফ‘র পুশইনের চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফ‘র পুশইনের চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামের সীমান্ত দিয়ে আবারও পুশ ইনের চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। তবে এই অপচেষ্টা আবারও ব্যর্থ করে দিয়েছে এলাকাবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় এ ঘটনা ঘটে। ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) সহকারী পরিচালক (এডি) আব্দুর রাজ্জাক আজ শুক্রবার (১৯ জুন) দুপুরে বিএসএফ কর্তৃক পুশ ইনের চেষ্টার তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি ও সীমান্ত সূত্রে জানা যায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৫৭’র উপপিলার ১৩নম্বরের একদিকে পাটগ্রাম উপজেলার পাটগ্রাম সদর ইউনিয়নের টেপুরগাড়ী সীমান্ত এলাকা। অপরদিকে ভারতের কোচবিহার রাজ্যের জলপাইগুড়ি জেলার মেখলিগঞ্জ থানার সরকারপাড়া সীমান্ত এলাকা।

গতকাল বৃহস্পতিবার রাত দেড় টায় ওই সীমান্ত দিয়ে ভারতের ১৫৬ রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের মীররাপা ক্যাম্পের টহল দলের সদস্যরা নারী, পুরুষ ও শিশুসহ ৫ জনকে কাঁটাতারের গেট দিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি টেপুরগাড়ী এলাকার স্থানীয়রা বুঝতে পেরে সাথে সাথেই দায়িত্বপূর্ণ এলাকার বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি) ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) কালীরহাট ক্যাম্পের টহল দলকে জানায়।

আরও পড়ুন

এসময় বিজিবি ও স্থানীয়রা সীমান্তে অবস্থান নিলে পুশ ইনের জন্য আনা ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ। বর্তমানে ওই সীমান্তে বিজিবির সাথে স্থানীয়রা অবস্থান নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন। েবর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, তিনজন ব্যক্তিকে ভারত থেকে এনে কাঁটাতারের গেইট দিয়ে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির টহল দলের সদস্যরা তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে পুশ ইনে বাধা প্রদান করলে বিএসএফ তাদের ভারতে ফিরিয়ে নেয়। ওই ঘটনার পর থেকে সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফ‘র পুশইনের চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি

মাদককে শিকড় সহ উপড়ে ফেলতে হবে -এমপি জিএম সিরাজ

ক্ষুর-কাঁচি হাতে ৬২ বছরের সংগ্রামের গল্প

জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন সেবা নিয়ে কোনো অনিয়ম সহ্য করা হবেনা - স্বাস্থ্য সচিব

বগুড়ার সারিয়াকান্দিতে ১০ শতক জমি থেকে দৈনিক ৭শ” টাকার পান বিক্রি

বগুড়া শজিমেক হাসপাতাল ১৫শ’ শয্যায় উন্নীতকরণের সিদ্ধান্ত