ভিডিও শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৯ জুন, ২০২৬ ০৯:৪৯ পিএম

বগুড়ার মোকামতলার ‘সীমান্ত ও দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনে প্রধানমন্ত্রীর নির্দেশ

বগুড়ার মোকামতলার ‘সীমান্ত ও দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনে প্রধানমন্ত্রীর নির্দেশ 

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করা হচ্ছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামে ওই দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছিলো। বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জানিয়েছেন প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে আবার গণশুনানি করা হবে। জেলা প্রশাসনের সূত্র জানায়, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

আরও পড়ুন

গত ১১ই জুন বগুড়া জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। এতে শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ি ইউনিয়ন’ এবং নবগঠিত মোকামতলা উপজেলায় ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ ও ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’ নামে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া শজিমেক হাসপাতাল ১৫শ’ শয্যায় উন্নীতকরণের সিদ্ধান্ত

বগুড়ার সান্তাহারে ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থীদের কৌশলে আগাম প্রচারণা

বগুড়া মহানগর জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিজের নামে আর শিক্ষাপ্রতিষ্ঠান নয়, সচিবকে প্রতিমন্ত্রীর ডিও লেটার

ব্রাজিলের ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল