ভিডিও শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৯ জুন, ২০২৬ ০৬:৫২ পিএম

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

রাজধানীর মোহাম্মদপুরে ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নূর ইসলামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৯ জুন) সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে আসা চার আরোহী অতর্কিতভাবে নূর ইসলামের ওপর হামলা করে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে আসা চারজন আরোহী অতর্কিতভাবে নূর ইসলামের ওপর হামলা করে পালিয়ে যায়।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত চাপাতি, ছুরিসহ ধারাল অস্ত্র দিয়ে তার মুখ, কাঁধ ও হাতে কুপিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক আহত নুরুল ইসলামকে উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানেই জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

ডিএমপির মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের আটক করতে অভিযান চলছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-ব্রাজিলের জার্সি পরে নামাজ পড়া কি জায়েজ?

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

যুক্তরাষ্ট্রের ভ্রমণ-নিষেধাজ্ঞা নিয়ে ফিফার কাছে ইরানের অভিযোগ

ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ

দেয়ালে মানুষের ছবি থাকলে ওই কক্ষে নামাজ হবে?

বিশ্বকাপ উন্মাদনায় অংশ নিতে বাংলাদেশে আর্জেন্টাইন নাগরিক