ভিডিও বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৭ জুন, ২০২৬ ১১:৫৬ এএম

কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান

কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান,ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ কোনো অপমান সহ্য করবে না। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কাছ থেকে বাহ্যিক চাপের মুখে নিজেদের মর্যাদা রক্ষা করার শিক্ষা পেয়েছে তেহরান।

পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও, সব ধরনের সম্ভাব্য পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করেছে ইরান ।আগামী শুক্রবার সুইজারল্যান্ডে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এ প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, ‘এই সমঝোতাটি যুদ্ধ বন্ধ এবং আলোচনা শুরু করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

তিনি আরো বলেন, এখনো কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো যায়নি।

আরও পড়ুন

এর আগে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছিলেন যে, সমঝোতা স্মারকটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার পর একটি বৃহত্তর চুক্তি সম্পাদনের লক্ষ্যে আলোচনা শুরু হবে।

সূত্র: মিডল ইস্ট আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান

আর্জেন্টিনার জয়ের মূহর্ত ভক্তদের সাথে শেয়ার করলেন নাদিয়া-নাঈম

সড়কপথে মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, সিলেট পৌঁছেছেন বিমানে

আজ মানবতাবিরোধী অপরাধে কামরুল-মেননের বিচার শুরু

প্রতিশোধের লড়াইয়ে নামছে ইংল্যান্ড 

পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত