ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৭ জুন, ২০২৬ ০৫:০২ পিএম

পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত 

পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত, ছবি: সংগৃহীত।

সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আশিক রুবাইয়াত। মঙ্গলবার অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আইন মন্ত্রণালয়ের (আইন ও বিচার বিভাগের) সচিব বরাবর তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।

পদত্যাগ পত্রে আশিক রুবাইয়াত বলেন, ‘আমাকে এ পদে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু ব্যক্তিগত কারণে আমার পক্ষে এ পদে কাজ করা আর সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় আমি সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ হতে আজ পদত্যাগ করছি।’ 

আরও পড়ুন

আশিক রুবাইয়াতের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল সরকারী সংবাদ সংস্থায় বলেন, ‘তিনি নিয়মিত অফিস করেন না। এ বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাইলে তিনি তার সদুত্তর দিতে পারেননি। এমন প্রেক্ষাপটে তিনি তার পদত্যাগপত্র দিয়েছেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উরুগুয়ের কোচ হলেন ২০১০ বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী ফোরলান

শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এখনও ‘সিঙ্গেল’ থাকতে চান পঞ্চাশ পেরোনো আমিশা

অস্ত্রভান্ডার নিয়ে তথ্য ফাঁসকারীদের কারাদণ্ডের হুঁশিয়ারি ট্রাম্পের

বিএনপির সংসদ সদস্য বীথিকাকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ

নতুন বিশ্বরেকর্ড গড়লেন জস বাটলার