চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রোকনপুর সীমান্ত দিয়ে আবারও পুশইনের চেষ্টা
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত দিয়ে আবারও এক নারীকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় জনসাধারণের বাধায় ওই নারীকে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
গতকাল সোমবার দিবাগত গভীর রাতে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) রোকনপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২৫/৩-আর এর পাশ দিয়ে ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফ’র আর কে ওয়াদা ক্যাম্পের সদস্যরা জেলেদের সহায়তায় নৌকাযোগে ওই নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে।
আরও পড়ুনবিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম। তিনি জানান, বিজিবি ও স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিক পদক্ষেপে পুশইন প্রতিহত করা হয়। এসময় ওই নারীকে পুশব্যাক করা হয়। সে সীমান্তের শূন্য লাইন বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিল। সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। এর আগে একই সীমান্ত দিয়ে বিএসএফ গত ১৩ জুন ভোরে ১৫ জনকে পুশইনের চেষ্টা করে। সে চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি সদস্যরা। পরে তাদের ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।
মন্তব্য করুন









