ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৬ জুন, ২০২৬ ০৫:৫৬ এএম

দিনাজপুরে স্ত্রীর হাতে ব্যবসায়ী স্বামী খুন

দিনাজপুরে স্ত্রীর হাতে ব্যবসায়ী স্বামী খুন

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রামদাসপাড়া গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী অটোরাইস মিলের স্বত্বাধিকারী মোঃ মোস্তাফিজুর রহমান (৪৫) প্রাক্তন স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন। ঘাতক স্ত্রীকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

বোচাগঞ্জ থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রোববার বেলা আনুমানিক দেড়টার দিকে ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের প্রাক্তন স্ত্রী মোছাঃ শিল্পী আক্তার হাতে ধারালো অস্ত্র নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে শরীরের বিভিন্ন স্থানে আঘাতে করে।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে বোচাগঞ্জ হাসপাতালে ও পরে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে গতকাল সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাফিজুর রহমান মারা যান। এই ঘটনায় দিনাজপুর কতোয়ালী থানা পুলিশ মোস্তাফিজুরের সাবেক স্ত্রী শিল্পী আক্তারকে পুলিশ হেফাজতে নেয়। এএসপি (কাহারোল), বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুুতি চলছিল। নিহত ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান সেতাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম ডা. নিয়াজউদ্দীন আহম্মেদের ছোট ছেলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁচতে চায় ফুসফুস ক্যান্সারজনিত রোগে আক্রান্ত অসহায় আব্দুল মজিদ

বগুড়ার সোনাতলায় সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন : দুর্ভোগ চরমে

সিরাজগঞ্জের তাড়াশে শাহী মসজিদের ছয়টি ফ্যান চুরি

বগুড়া ফতেহ আলী বাজারের ব্যবসায়ী আলাল হত্যা মামলার পাঁচ আসামির জামিন নামঞ্জুর

চাকরি দেয়ার নাম করে বিছানায় নিয়ে যাওয়া ন্যাক্কারজনক : শ্যামল

নওগাঁর নিয়ামতপুরে স্বস্তির বৃষ্টিতে রোপা আমন ধান রোপণে ব্যস্ত কৃষক, শ্রমিক সংকটে কৃষক