ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৬ জুন, ২০২৬ ০৬:০০ এএম

পাবনার ঈশ্বরদীতে ট্রাক্টর দিয়ে জমির ফসল নষ্টের অভিযোগ

পাবনার ঈশ্বরদীতে ট্রাক্টর দিয়ে জমির ফসল নষ্টের অভিযোগ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:  পাবনার ঈশ্বরদীতে পারিবারিক বিরোধ ও জমি-সংক্রান্ত দ্বন্দ্বের জেরে এক কৃষকের ৩৩ শতাংশ জমিতে চাষ করা ১৬০টি পেয়ারা গাছ, শসা, ঝিঙেসহ বিভিন্ন ফসল ট্রাক্টর দিয়ে গুঁড়িয়ে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে তারই দুই চাচার বিরুদ্ধে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক।

গতকাল রোববার বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের তিলকপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মো. আলামিন হোসেন আজ সোমবার (১৫ জুন) ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন- তিলকপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত ফজলুল হক গেদন মোল্লার ছেলে লিটন মোল্লা ও মিঠু মোল্লা। তারা সম্পর্কে ভুক্তভোগী কৃষক আলামিন হোসেনের আপন চাচা। তবে অভিযোগ অস্বীকার করে লিটন মোল্লা বলেন, জমি কাউকে খাজনা দেওয়া হয়নি।

আরও পড়ুন

আমার বড় ভাই দীর্ঘদিন ধরে জমিতে চাষাবাদ করে আসছেন, কিন্তু কোনো টাকা দেননি। আমি নিজে জমিতে আবাদ করার জন্য একাধিকবার গাছপালা সরিয়ে নিতে বলেছিলাম। তারা তা না করায় আমি আমার জমি চাষ করেছি।” এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রাহকসেবায় গতি আনতে নেসকোর সদর দপ্তর বগুড়ায় স্থানান্তরের দাবি : মানববন্ধন বৃহস্পতিবার

রংপুরে প্রিপেইড মিটার স্থাপনে নেসকোর বিরুদ্ধে ভুক্তভোগী গ্রাহকদের মামলা

সাগর-অঙ্গনা’র ‘সরাসরি বলছি তোকে’

বগুড়ার সমাগম মার্কেট পরিত্যক্ত ঘোষণার আড়ালে চলছে ভাড়া বাণিজ্য

এবারের বিশ্বকাপ থেকে কত টাকা আয় করল ফিফা

যশোরে ৪৬ লাখ টাকার সোনাসহ পাচারকারী আটক