ভিডিও শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৩ জুন, ২০২৬ ১০:৩৩ পিএম

বগুড়ার সারিয়াকান্দির চরে মহিষের বাথান থেকে ৪ রাখালকে অপহরণ

ছবি: সংগৃহীত, বগুড়ার সারিয়াকান্দির চরে মহিষের বাথান থেকে ৪ রাখালকে অপহরণ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সারিয়াকান্দির যমুনার চরাঞ্চলের মহিষের বাথান থেকে ৪ জন রাখালকে অপহরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার (১১ জুন) রাত দেড়টার দিকে এ ধরণের ঘটনা ঘটেছে। এ বিষয়ে সারিয়াকান্দি থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। অপহরণের শিকার রাখালরা হলো নাটোর জেলার লালপুর উপজেলার বিলবাড়িয়া গ্রামের মৃত ইনসার মন্ডলের ছেলে ইউনুস মন্ডল (৫০), মৃত মোহাম্মদ মন্ডলের ছেলে মফের মন্ডল (৪০), লালপুর ইউনিয়নের চকবাদিকুল পাড়া গ্রামের কুদ্দুস মন্ডলের ছেলে মাসুদ মন্ডল (৩২), এবং বিলবাড়িয়া মহড়কয়া গ্রামের মাজেদ মন্ডলের ছেলে ফারুক মন্ডল।

মামলা সূত্রে জানা গেছে, নাটোর জেলার লালপুর উপজেলার বিলমারিয়া গ্রামের মাহরকয়া গ্রামের ইউনুছ আলী সারিয়াকান্দি বোহাইল ইউনিয়নের চরাঞ্চলে মহিষ পালন হয় জীবীকা নির্বাহ করছিলেন। তার বাথানে বর্তমানে ১৬০ টির বেশি মহিষ আছে। মহিষ দেখাশোনার কাজে তিনি ৮ জন রাখাল নিয়োগ করেন। গত বৃহস্পতিবার তারা প্রতিদিনের মতো মহিষের দেখাশোনা শেষে রাতে ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে একটি নৌকাযোগে ১০ থেকে ১২ জন যুবক অস্ত্রসজ্জিত হয়ে বাথানে প্রবেশ করে। বাথানে এসে তারা উল্লেখিত রাখালদের হাত পা এবং চোখ বেঁধে ফেলে। পরে বাথানের অপর রাখালরা চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অজ্ঞাত যুবকরা দ্রুত ওই ৪ জন রাখালকে নৌকায় তুলে নিয়ে পালিয়ে যায়। এখন পর্যন্ত রাখালদের কোনও খোঁজখবর পাওয়া যায়নি।

মামলার বাদি বলেন, এখন পর্যন্ত অপহরণের শিকার রাখালদের কোনও সন্ধান আমরা পাইনি। জানিনা তারা এখন কি অবস্থায় আছে। এভাবে রাতের আঁধারে যদি মহিষের বাথান থেকে রাখালদের তুলে নিয়ে যাওয়া হয়, তাহলে একসময় চরাঞ্চলে মহিষ পালন বন্ধ হয়ে যাবে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে অজ্ঞাতনামাদের আসামি করে সারিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই আমাদের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি সিরাজগঞ্জ নৌ পুলিশের তদন্তানাধীন রয়েছে। অপহরণের শিকার রাখালদের উদ্ধার করতে আমাদের পুলিশের তৎপরতা চলমান রয়েছে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দির চরে মহিষের বাথান থেকে ৪ রাখালকে অপহরণ

উত্তরঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দু’জনই মৌ...

সিরাজগঞ্জে ‘ব্রাজিল বাড়ি’ 

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ শিবির নেতার বিরুদ্ধে : ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

আল্লাহ যেন যুবদলের নতুন কমিটিকে শক্তি দেন : মির্জা ফখরুল ইসলাম