ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ জুন, ২০২৬ ০৩:৩৯ এএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে দুই কোটি টাকা বোনাস পাচ্ছেন টাইগাররা

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে দুই কোটি টাকা বোনাস পাচ্ছেন টাইগাররা

স্পোর্টস ডেস্কঃ প্রথম দুটি ম্যাচ জিতেই সিরিজটা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। আগামীকাল তৃতীয় ওয়ানডেতে তারা মাঠে নামবে অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের হাতছানি নিয়ে। এর আগে বড় এক সুখবরই পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতায় ক্রিকেটারদের ২ কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আজ শনিবার তার প্রেস সচিব আশরাফুল আলম সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

১৬ বছর পর এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ডিএলএসে ৮৬ রানে অস্ট্রেলিয়াকে হারায় তারা। ২০০৫ সালে কার্ডিফে সেই ঐতিহাসিক জয়ের পর এবারই প্রথম ওয়ানডেতে অজিদের হারিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন

দ্বিতীয় ওয়ানডেতে ডিএলএসে তাদের ৫ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। এই ম্যাচ জিতে সিরিজটাও নিশ্চিত করে নেয় বাংলাদেশ। দ্বিপক্ষীয় সিরিজে এখন শুধু ইংল্যান্ডকেই সিরিজ হারানো বাকি আছে বাংলাদেশের।

আগামীকাল তৃতীয় ওয়ানডে খেলার পর দুই দল চট্টগ্রামে যাবে টি–টুয়েন্টি সিরিজ খেলতে। ১৭, ১৯ ও ২১ জুন হবে তিনটি টি–টুয়েন্টি ম্যাচ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাট সীমান্তে বিএসএফ’র পুশইন চেষ্টা ব্যর্থ, পতাকা বৈঠকেও মেলেনি সমঝোতা

বাবার ‘রক্তের’ প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

৩ বছরের জেল হতে পারে কিলিয়ান এমবাপ্পের!

১৯ দিনে শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লক্ষাধিক টাকা

বগুড়ার আদমদীঘিতে টানা বৃষ্টিপাতে ফসলের ক্ষতি কয়েকটি অফিসের সামনে জলাবদ্ধতা