ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৩ জুন, ২০২৬ ০৪:৫৭ পিএম

মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে

মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির মধ্যে মার্কিন সামরিক বাহিনী এই অঞ্চলে তাদের উপস্থিতি বজায় রেখেছে এবং অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে।পোস্টটির সঙ্গে সেন্টকম একটি ছবিও শেয়ার করেছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ছবিতে দেখা যাচ্ছে একটি এফ-১৬ ফাইটার জেট বা যুদ্ধবিমান ‘মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিচ্ছে’।

পোস্টটিতে আরো বলা হয়, ‘আমেরিকান বাহিনী আঞ্চলিক উপস্থিতি এবং সতর্কতা বজায় রেখেছে।’

এর আগে সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছিল, সাম্প্রতিক কয়েক ঘণ্টায় মার্কিন বাহিনী ইরানের চালানো বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন ভূপাতিত করেছে। হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোতে আঘাত হানার উদ্দেশ্যে ইরান এই ড্রোনগুলো উৎক্ষেপণ করেছিল।

আরও পড়ুন

ড্রোন ভূপাতিত করার তথ্য জানিয়ে সেন্টকম আরো উল্লেখ করেছে, ‘আন্তর্জাতিক বাণিজ্য করিডরটি (হরমুজ প্রণালি) জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে।’

সূত্র: আলজাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রাহকসেবায় গতি আনতে নেসকোর সদর দপ্তর বগুড়ায় স্থানান্তরের দাবি : মানববন্ধন বৃহস্পতিবার

রংপুরে প্রিপেইড মিটার স্থাপনে নেসকোর বিরুদ্ধে ভুক্তভোগী গ্রাহকদের মামলা

সাগর-অঙ্গনা’র ‘সরাসরি বলছি তোকে’

বগুড়ার সমাগম মার্কেট পরিত্যক্ত ঘোষণার আড়ালে চলছে ভাড়া বাণিজ্য

এবারের বিশ্বকাপ থেকে কত টাকা আয় করল ফিফা

যশোরে ৪৬ লাখ টাকার সোনাসহ পাচারকারী আটক