ভিডিও রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৫ জুন, ২০২৬ ০৮:২৪ পিএম

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসী বাবা-ছেলের মৃত্যু

হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসী বাবা ও তার ছেলের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ভাদেশ্বর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পূর্ব ভাদেশ্বর গ্রামের বাসিন্দা ও সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী মো. আইন উদ্দিন (৫০) এবং তাঁর ছেলে রাশেদ মিয়া (১৭)।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব ভাদেশ্বর গ্রামে আইন উদ্দিনের নির্মাণাধীন একটি বসতঘরে পানির পাম্পের বৈদ্যুতিক সংযোগে হঠাৎ ত্রুটি দেখা দেয়। এ সময় আইন উদ্দিন ও তাঁর ছেলে রাশেদ মিয়া বৈদ্যুতিক লাইনটি সচল করার চেষ্টা করেন। একপর্যায়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ

পয়েন্ট ভাগাভাগিতে শেষ হলো ব্রাজিল-মরক্কোর লড়াই

ব্রাজিলের হলুদ জার্সিতে ছেয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়

হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১-১ গোলের সমতায় শেষ প্রথমার্ধ

১০ মিনিটেই গোল শোধ দিল ব্রাজিল

ব্রাজিলের জালে মরক্কোর গোল