আরও পড়ুন
এই ফলাফলে সবচেয়ে বড় স্বস্তি ব্রাজিলের জন্য তাদের ঐতিহাসিক রেকর্ড অক্ষুণ্ন থাকা। ১৯৩৪ সালের পর থেকে বিশ্বকাপের প্রথম ম্যাচে আর হারেনি তারা, সেই ধারাবাহিকতা এবারও বজায় থাকল।
ম্যাচে পরিসংখ্যানেও দেখা যায় লড়াই ছিল সমানতালে।
কেটে গেছে ৮৮ বছর, তবুও বিশ্বকাপের প্রথম ম্যাচে হারেনি ব্রাজিল। সেই ঐতিহাসিক ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেই ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করল সেলেসাওরা। শক্ত প্রতিপক্ষ মরক্কোর বিপক্ষে টানটান লড়াই শেষে ১-১ গোলে ড্র করেছে তারা।
রোববার ভোরে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ সি এর ম্যাচে শুরুতেই চাপে পড়ে ব্রাজিল।
ম্যাচের ২১ মিনিটে ইসমাইল সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। গোল হজমের পর আক্রমণ বাড়ায় ব্রাজিল এবং এর ফলও পায় দ্রুত। ৩২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সমতায় ফেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।প্র
থমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও আর কোনো গোল আসেনি।

মন্তব্য করুন