যশোরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ৬ কর্মী আটক
যশোরের বাঘারপাড়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে যশোর-নড়াইল মহাসড়কের রোস্তমপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেন-এর নেতৃত্বে একটি মিছিল বের হয়, যেখানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আগে থেকেই ঘটনাস্থলে অবস্থান নেয়। বিকেল ৪টার দিকে কয়েকটি মাইক্রোবাসে করে আসা একদল ব্যক্তি মিছিল শুরু করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে।
পুলিশের দাবি, এ সময় মিছিলকারীরা শেখ হাসিনা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফরাজী-এর নামে বিভিন্ন স্লোগান দেয়।
আরও পড়ুনঅভিযান চালিয়ে জিহাদ হাওলাদার, ইয়াসিন আরাফাত নিরব, প্রিন্স, শাহারিয়ার আহম্মেদ স্বাধীন, তনয় ও তামিম ইকবাল নামে ৬ জনকে আটক করা হয়েছে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাজালাল আলম জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1780589300.jpg)
_medium_1780588208.jpg)
_medium_1780585747.jpg)
_medium_1780585029.jpg)
_medium_1780583765.jpg)
_medium_1780604144.jpg)

