রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাটোরের আসমা শাহীন
নাটোর প্রতিনিধি: প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫ এর বিভাগীয় ক্যাটাগরিতে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক (ডিসি) নির্বাচিত হয়েছেন নাটোরের আসমা শাহীন। বৃহস্পতিবার (৪ জুন) রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি এবং বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ এবং সদস্য সচিব ও প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক নূর আখতার জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছে জেলা প্রশাসন।
গত বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয় থেকে বাছাই কমিটির চূড়ান্ত মূল্যায়ন শেষে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুনজেলা প্রশাসক আসমা শাহীন স্বীকৃতি পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় এই অর্জনকে নাটোরের সর্বস্তরের মানুষের জন্য উৎসর্গ করেছেন। তিনি বলেন, শিক্ষার মতো মৌলিক এবং গুরুত্বপূর্ণ খাতে কর্মকান্ডের স্বীকৃতি কাজের গতি ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। আগামীতে নাটোর জেলাকে শিক্ষা, সংস্কৃতি ও সার্বিক উন্নয়নে আরও এগিয়ে নিয়ে যেতে চান। এজন্য তিনি সকলের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন। একইসাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সকল শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক এবং সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1780585747.jpg)
_medium_1780585029.jpg)
_medium_1780583765.jpg)
_medium_1780583391.jpg)
_medium_1780582444.jpg)
_medium_1780581729.jpg)


