ভিডিও শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৫ জুন, ২০২৬, ০১:৪২ রাত

জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান, আটক ১৩

ছবি, সংগৃহীত, জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান, আটক ১৩

রাজধানীর জেনেভা ক্যাম্প-এ মাদকবিরোধী অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ অন্তত ১৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ক্যাম্পের বিভিন্ন সেক্টরে এ অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানা পুলিশ

অভিযান বিষয়ে বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বৃহস্পতিবার রাতে ক্যাম্পে মাদক কেনাবেচার তৎপরতা বাড়তে পারে। সেই তথ্যের ভিত্তিতে এডিসি, থানা পুলিশ ও এপিবিএন সদস্যদের নিয়ে যৌথ অভিযান চালানো হয়।

তিনি বলেন, অভিযানে কয়েক কেজি গাঁজা, ইয়াবা, হেরোইন, দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে। একটি ট্রাঙ্ক থেকেও মাদক ও নগদ অর্থ জব্দ করা হয়।

আরও পড়ুন

পুলিশ জানিয়েছে, অভিযান চালিয়ে অন্তত ১৩ জনকে আটক করা হয়েছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান, আটক ১৩

সুন্দর নায়িকা পাশে থাকলে লুক এমনিই চেঞ্জ হয়ে যায় : শাকিব খান

মিসাইল হামলায় ইসরায়েলি ট্যাংক ধ্বংস করল লেবাননের সশস্ত্র গোষ্ঠী

১০০ টাকার বেশি বর্জ্য ফি নেওয়া হচ্ছে কি না, দেখবে তদারকি কমিটি

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

আগামী ৫০ বছরে পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে যে ১৫ দেশ