জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান, আটক ১৩
রাজধানীর জেনেভা ক্যাম্প-এ মাদকবিরোধী অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ অন্তত ১৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ক্যাম্পের বিভিন্ন সেক্টরে এ অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানা পুলিশ।
অভিযান বিষয়ে বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বৃহস্পতিবার রাতে ক্যাম্পে মাদক কেনাবেচার তৎপরতা বাড়তে পারে। সেই তথ্যের ভিত্তিতে এডিসি, থানা পুলিশ ও এপিবিএন সদস্যদের নিয়ে যৌথ অভিযান চালানো হয়।
তিনি বলেন, অভিযানে কয়েক কেজি গাঁজা, ইয়াবা, হেরোইন, দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে। একটি ট্রাঙ্ক থেকেও মাদক ও নগদ অর্থ জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, অভিযান চালিয়ে অন্তত ১৩ জনকে আটক করা হয়েছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171338