ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৪ জুন, ২০২৬ ০৭:০২ পিএম

বরিশালে মাদকসহ পুলিশ কনস্টেবল আটক

বরিশালে মাদকসহ পুলিশ কনস্টেবল আটক

বরিশাল নগরীতে ইয়াবা ও গাঁজাসহ তনহাদ আহমেদ নীরব (২৫) নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে নগরীর কেডিসি এলাকা থেকে তাকে আটক করে স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ।এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আটক পুলিশ সদস্য নীরব বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইনসের রেশন স্টোরে দায়িত্ব পালন করতেন।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাদা পোশাকধারী পুলিশ কনস্টেবল নীরব কেডিসি কলোনি থেকে বের হচ্ছিলেন।

তখন কোতোয়ালি মডেল থানা পুলিশের আওতাধীন স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের এএসআই মেহেদী হাসান তাকে আটক করেন। এরপর তার শরীরে তল্লাশি করে ৫ পিস ইয়াবা এবং ২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আইনানুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৩ লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হেসেখেলে হারাল মেক্সিকো

এক ম্যাচেই ২ লাল কার্ড, ৯ জন নিয়ে খেলছে দক্ষিণ আফ্রিকা

চুক্তি অনুমোদনের কথা জানিয়ে ইরানে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন সিথোলে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে মেক্সিকো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড়