ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৪ জুন, ২০২৬ ০৬:২৪ পিএম

বগুড়ায় বাসি-পচা দই বিক্রির দায়ে ‘শেরপুর দই ঘর’কে ৫০ হাজার টাকা জরিমানা

ছবি: সংগৃহীত, বগুড়ায় বাসি-পচা দই বিক্রির দায়ে ‘শেরপুর দই ঘর’কে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের সাতমাথা-খান্দার সড়কে অস্বাস্থ্যকর পরিবেশে পচা ও বাসি দই সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ‘শেরপুর দই ঘর’ নামের একটি শোরুমকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা গেছে, শহরের সাতমাথা-খান্দার সড়কের ওই শোরুমটিতে অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদোত্তীর্ণ ও পচা দই বিক্রির সুনির্দিষ্ট প্রমাণ মেলে। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. আনিসুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি শহরের পার্ক রোড এলাকার মো. তাসলিম উদ্দিনের ছেলে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, জনস্বার্থে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে। পচা ও বাসি দই বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে আর্থিক জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এই তৎপরতা অব্যাহত থাকবে। অভিযানকালে বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তি অনুমোদনের কথা জানিয়ে ইরানে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন সিথোলে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে মেক্সিকো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড়

ঘাটতি ও ঋণনির্ভর বাজেট অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ঠেলে দেবে : এবি পার্টি

শক্তিশালী হলো আর্জেন্টিনার ডিফেন্স, সুযোগ পেলেন মার্কোস সেনেসি